ইন্দুরকানী আবারও ‘জিয়ানগর’, প্রজ্ঞাপন জারি

ইন্দুরকানী আবারও ‘জিয়ানগর’, প্রজ্ঞাপন জারি
ইন্দুরকানী আবারও ‘জিয়ানগর’, প্রজ্ঞাপন জারি
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার নাম পরিবর্তন করে পুনরায় ‘জিয়ানগর’ রাখা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ, যা প্রকাশের সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১১তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নাম পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান। তিনি জানান, জুলাই গণ-অভ্যুত্থানের পর স্থানীয় জনগণের দাবির প্রেক্ষিতে হাজারো স্বাক্ষরসংবলিত আবেদন পাঠানো হলে প্রশাসনিক প্রক্রিয়া শেষে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

এর আগে ২০০২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জিয়ানগর উপজেলার উদ্বোধন করেন। পরবর্তীতে ২০১৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র সিদ্ধান্তে নাম পরিবর্তন করে ‘ইন্দুরকানী’ করা হয়।

সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে উপজেলার সরকারি নাম হবে ‘জিয়ানগর উপজেলা’। গেজেট প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই নাম পুনর্বহালে সন্তোষ প্রকাশ করেছেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ