ইমির মুক্তির দাবিতে ঢাবি ক্যাম্পাসে প্রতিবাদ, রাজু ভাস্কর্যে সমাবেশ

ইমির মুক্তির দাবিতে ঢাবি ক্যাম্পাসে প্রতিবাদ, রাজু ভাস্কর্যে সমাবেশ
ইমির মুক্তির দাবিতে ঢাবি ক্যাম্পাসে প্রতিবাদ, রাজু ভাস্কর্যে সমাবেশ
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

গ্রেপ্তার শেখ তাসনিম আফরোজ ইমি-র নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) ক্যাম্পাসের রাজু ভাস্কর্য-এর পাদদেশে ‘নিপীড়নবিরোধী নাগরিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার হওয়া ইমিকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং তাকে নতুন বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রায় শামিল করার সুযোগ দিতে হবে। তারা অভিযোগ করেন, রাজনৈতিক কারণে তাকে হয়রানিমূলক মামলায় জড়ানো হয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানের পরিচিত মুখ নাহিদুল ইসলাম বর্তমান আইনি পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে বলেন, সংবিধানে কোথাও ‘জয় বাংলা’ বলা বা ৭ মার্চের ভাষণ প্রচারে নিষেধাজ্ঞা নেই। তাই এসব ইস্যুকে কেন্দ্র করে কাউকে গ্রেপ্তার করা অযৌক্তিক বলে মন্তব্য করেন তিনি।

বক্তারা আরও বলেন, একজন নারী শিক্ষার্থী ও নেত্রীকে এভাবে আটক রাখা বৈষম্যহীন সমাজ গঠনের পথে অন্তরায়। দ্রুত মুক্তি না দিলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, গত ৮ মার্চ রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা একটি মামলায় শেখ তাসনিম আফরোজ ইমিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হলে বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ