ঈদের শুভেচ্ছা জানালেন কক্সবাজারের তরুণ জনপ্রিয় কন্ঠশিল্পী ইফতি

ঈদের শুভেচ্ছা জানালেন কক্সবাজারের তরুণ জনপ্রিয় কন্ঠশিল্পী ইফতি
ঈদের শুভেচ্ছা জানালেন কক্সবাজারের তরুণ জনপ্রিয় কন্ঠশিল্পী ইফতি
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

 কক্সবাজার : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কক্সবাজারের তরুণ ও উদীয়মান জনপ্রিয় সংগীতশিল্পী আরিয়ানা দেশবাসীসহ তার সকল ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

এক বার্তায় শিল্পী ইফতি বলেন, “ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে ফিরে এসেছে এই পবিত্র দিন। আমি আশা করি, এই ঈদ সবার জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে। সংগীতের মাধ্যমে আমি সবসময় আপনাদের ভালোবাসার কাছাকাছি থাকার চেষ্টা করেছি, সামনের দিনগুলোতেও নতুন নতুন কাজের মাধ্যমে আপনাদের মাঝে থাকতে চাই।”

তিনি আরও যোগ করেন, “কক্সবাজারের মাটি ও মানুষের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। এই ঈদের খুশি যেন বিত্তবান-দরিদ্র নির্বিশেষে সবার ঘরে সমানভাবে ছড়িয়ে পড়ে, সেই কামনা করি। সবাই সুস্থ ও নিরাপদে ঈদ উদযাপন করুন।”

উল্লেখ্য, কক্সবাজারের আঞ্চলিক গান এবং আধুনিক ফিউশন দিয়ে ইতিমধ্যে তরুণ প্রজন্মের মাঝে বেশ পরিচিতি পেয়েছেন ইফতি। বর্তমানে তিনি বেশ কিছু নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে কাজ করছেন যা খুব শীঘ্রই প্রকাশ পাবে বলে জানা গেছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ