কসবায় পুলিশের অভিযানে ৭০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারী গ্রেফতার

কসবায় পুলিশের অভিযানে ৭০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারী গ্রেফতার
কসবায় পুলিশের অভিযানে ৭০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারী গ্রেফতার
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

কসবা থানা পুলিশের একটি চৌকস টিমের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে কসবা পৌরসভার তালতলা এলাকা থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় ৭০ (সত্তর) কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ট্রাক জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মনজুরুল ইসলাম (২৫)। তিনি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন ০৪নং হালুয়াঘাট সদর ইউনিয়নের রঘুরামপুর মিয়া চান রাইচ মিলের দক্ষিণ পাশে, ওয়ার্ড নং ০৯ এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মোঃ শফিকুল ইসলাম এবং মাতার নাম মজিনা খাতুন।

ঘটনার বিষয়ে কসবা থানায় একটি নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

কসবা থানা পুলিশ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ