কুড়িগ্রামে মোটরসাইকেলের‌ ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

কুড়িগ্রামে মোটরসাইকেলের‌ ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
কুড়িগ্রামে মোটরসাইকেলের‌ ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

কুড়িগ্রাম প্রতিনিধি : কু‌ড়িগ্রা‌মের রৌমারী‌তে রাস্তা পারাপারের সময় মোটরসাইকে‌লের সাথে ধাক্কা লেগে আকলিমা বেগম (৭৫) না‌মে এক বৃদ্ধার মৃত্যু হ‌য়ে‌ছে।  রোববার (১৮ মে) বিকেল ৪টার দি‌কে উপ‌জেলা যাদুর চর ইউনিয়নের চাক্তাবাড়ী এলাকার রৌমারী-রাজিবপুর সড়‌কে এ দুর্ঘটনাটি ঘ‌টে। নিহত আকলিমা বেগম ওই এলাকার রফিয়াল হকের স্ত্রী।

পুলিশ ও স্থানীরা জানান, রোববার বিকেল ৪টার দিকে আক‌লিমা বেগম অটোরিকশাযোগে রৌমারী থে‌কে বা‌ড়ি ফির‌ছি‌লেন। এসময় যাদুরচর চাক্তাবাড়ী গ্রামে পৌঁছে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থে‌কে আসা দ্রুত গ‌তির এক‌টি মোটরসাইকেল তা‌কে চাপা দি‌য়ে চ‌লে যায়। এতে তার বাম পা ভেঙে গুরুত্বর আহত হন। স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌লে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা ক‌রেন।

কুড়িগ্রামে মোটরসাইকেলের‌ ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

রৌমারী থানার ওসি (তদন্ত) নান্দ লাল বিষয়‌টি নিশ্চিত ক‌রে জানান, ঘটনাস্থলে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। তদন্ত শে‌ষে আইনিগত ব্যবস্থা গ্রহন করা হবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ