কুড়িগ্রাম ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৩২ কেজি গাঁজাসহ ০১ জন মাদক কারবারি আটক

কুড়িগ্রাম ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৩২ কেজি গাঁজাসহ ০১ জন মাদক কারবারি আটক
কুড়িগ্রাম ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৩২ কেজি গাঁজাসহ ০১ জন মাদক কারবারি আটক
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

স্টাফ রিপোর্টার : কুড়িগ্রাম ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৩২ কেজি গাঁজাসহ ০১ জন মাদক কারবারি আটক করেছে পুলিশ । পুলিশ জানান গ্রেফতারকৃত ব্যাক্তি ফুলবাড়ী ইউনিয়নের বজরের খামার গ্রামের মোঃ শাহিন আলম (২৬)। আজ সোমবার (১২ জানুয়ারি ২০২৬ খ্রি.) রাত আনুমানিক ০১:৪৫ ঘটিকা ফুলবাড়ী থানাধীন ৩ নং ফুলবাড়ী ইউনিয়নের বজরের খামার এলাকায় তার নিজ বসতবাড়ি হতে ৩২ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়। তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ