কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক সম্পাদক হলেন শাহ মো. ইব্রাহীম মিয়া

37571
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মনোনীত হয়েছেন শাহ মো. ইব্রাহীম মিয়া।

সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল যৌথভাবে তার মনোনয়ন অনুমোদন করেছেন। গত ২০ সেপ্টেম্বর ২০২৬ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

কৃষকদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়, নবমনোনীত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহ মো. ইব্রাহীম মিয়া কৃষকদলকে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় শাহ মো. ইব্রাহীম মিয়া সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, শাহ মো. ইব্রাহীম মিয়া যুক্তরাজ্য কৃষকদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗