গুজবের আড়ালে সত্য: গলা কাটানয়, খেলতে গিয়ে রডে আঘাতে আহত শিশু রাহাত

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ৮ বছরের শিশু রাহাতকে গলা কাটা ও রক্তাক্ত অবস্থায় উদ্ধারের ঘটনাটি ঘিরে তৈরি হয়েছিল চাঞ্চল্য, ছড়িয়ে পড়ে নানা গুজব। তবে শেষ পর্যন্ত পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে ভিন্ন চিত্র—এটি কোনো হামলা বা অপরাধ নয়, বরং খেলার সময় ঘটে যাওয়া এক দুর্ঘটনা।

বুধবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৬টার দিকে সদর ইউনিয়নের পাঠানপাড়া এলাকায় রক্তাক্ত অবস্থায় রাহাতকে রাস্তায় হাঁটতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। তার গলার গভীর ক্ষত দেখে মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াতে থাকে নানা বিভ্রান্তিকর তথ্য।

আহত রাহাত মিয়া উপজেলার সৈয়দটুলা পশ্চিম পাড়া গ্রামের আসাদ আলীর ছেলে। স্থানীয়রা দ্রুত তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।ঘটনার পরপরই তদন্তে নামে সরাইল থানা পুলিশ। থানার তদন্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম তালুকদার জানান, ঘটনাস্থল পরিদর্শন ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া গেছে।

পুলিশ জানায়, বিকেলে সৈয়দটুলা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলাধুলার সময় বল আনতে গিয়ে স্কুলের দেয়ালে থাকা একটি রডের সঙ্গে লেগে রাহাতের গলায় আঘাত লাগে। আহত হওয়ার পর বাবার ভয়ে সে বাড়িতে না গিয়ে অন্যত্র ঘোরাঘুরি করছিল। পরে স্থানীয়দের নজরে এলে তাকে উদ্ধার করা হয়। পুলিশ স্পষ্ট করেছে—এটি কোনো অপরাধমূলক ঘটনা নয়। একইসঙ্গে গুজবে কান না দিয়ে যাচাই-বাছাই করে তথ্য গ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ