গোপালগঞ্জে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের প্রতিশ্রুতি নবাগত জেলা প্রশাসকের

গোপালগঞ্জে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের প্রতিশ্রুতি নবাগত জেলা প্রশাসকের
গোপালগঞ্জে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের প্রতিশ্রুতি নবাগত জেলা প্রশাসকের
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের নবনিযুক্ত জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান এর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ। বুধবার সকাল সোয়া ১০ টার সময় গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী জিন্নাত আলী ও সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমানের নেতৃত্বে চেম্বার নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসকের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন, মোঃ কামরুল ইসলাম, সুবর্না ইলেক্ট্র: মালিক মোঃ মনিরুল ইসলাম মনির, জিয়াউদ্দিন, মোঃ নেয়ামত, চৌধুরী শাহিনুর আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময়ের তথ্য সাংবাদিকদের জানায়ে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন বলেন, গোপালগঞ্জ নতুন নতুন শিল্প কারখানা স্থাপন ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের জন্য আমরা নবাগত জেলা প্রশাসকের কাছে সব ধরনের সহযোগিতা কামনা করি।

এ ছাড়া ব্যবসা-বাণিজ্যর প্রসার সম্পর্কে সম্ভাবনাময় বেশ কিছু তথ্য উপাত্ত উপস্থাপন করা হয়। জেলার অর্থনীতি চাকা সচল রাখা ও জাতীয় অর্থনীতিতে গোপালগঞ্জের অবদান আরো গতিশীল করতে আমরা নবাগত জেলা প্রশাসকের কাছে কিছু প্রাথমিক প্রস্তাব দিয়েছি। জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান ধৈর্যের সাথে আমাদের কথা শুনেছেন এবং সমস্যা সমাধান করে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সহযোগিতার হাত প্রসার করার প্রতিশ্রুতি দিয়েছেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ