চবি শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ মন্তব্য, শিবিরকর্মীর সঙ্গে ‘সকল সম্পর্ক বিচ্ছিন্ন’ ঘোষণা

চবি শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ মন্তব্য, শিবিরকর্মীর সঙ্গে ‘সকল সম্পর্ক বিচ্ছিন্ন’ ঘোষণা
চবি শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ মন্তব্য, শিবিরকর্মীর সঙ্গে ‘সকল সম্পর্ক বিচ্ছিন্ন’ ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ও অশালীন ভাষায় হেনস্তার অভিযোগে আলী আহসান মুজাহিদের সঙ্গে সংগঠনের সব পর্যায়ের যোগাযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির। একই সঙ্গে তার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে সংগঠনটি।

রোববার (২৪ মে) রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মেহেদী হাসান সোহান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আরবি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলী আহসান মুজাহিদ ফেসবুকে এক নারী শিক্ষার্থীকে উদ্দেশ্য করে অত্যন্ত কুরুচিপূর্ণ, অশালীন ও অশ্রাব্য ভাষায় মন্তব্য করেছেন, যা সভ্য সমাজে সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও নিন্দনীয়।

এ ঘটনায় শাখা সভাপতি ইব্রাহীম হোসেন রনি ও সেক্রেটারি মোহাম্মদ পারভেজ এক যৌথ বিবৃতিতে বলেন, ছাত্রশিবির শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও উত্তম চরিত্র গঠনে কাজ করে। কিন্তু অভিযুক্ত শিক্ষার্থীর আচরণ সংগঠনের আদর্শ ও লক্ষ্য-উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক।

তারা আরও জানান, এমন কর্মকাণ্ডের কারণে আলী আহসান মুজাহিদের সঙ্গে সংগঠনের সকল স্তরের জনশক্তির যোগাযোগ বিচ্ছিন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন: ফেসবুক হোয়াটসঅ্যাপ এক্স মেসেঞ্জার
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PathikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PathikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ Pathik Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PathikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ
পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।