— বিজ্ঞাপন —

চরমোনাই পীরের বক্তব্য বিকৃতভাবে প্রচার না করার আহ্বান ইসলামী আন্দোলনের

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের বক্তব্য বিকৃতভাবে প্রচার না করার আহ্বান জানানো হয়েছে।
74497
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বাংলাদেশ ডেস্ক: ২০ নভেম্বর ২০২৬, ২:৫১ অপরাহ্ন

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সাম্প্রতিক একটি বক্তব্যকে কেন্দ্র করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও বিকৃত শিরোনাম প্রচারের অভিযোগ উঠেছে। দলটির পক্ষ থেকে এ ধরনের অসম্পূর্ণ বা বিকৃত বক্তব্য প্রচার থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

দলটির দায়িত্বশীলদের পক্ষ থেকে জানানো হয়, চরমোনাই পীরের দেওয়া বক্তব্যকে আংশিক কেটে কিংবা তার প্রকৃত মূল বক্তব্য বিকৃত করে কিছু মাধ্যম অপপ্রচার চালাচ্ছে। এর ফলে সাধারণ মানুষ ও সমর্থকদের মনে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, যে কোনো নেতার বক্তব্যের সঠিক এবং পূর্ণাঙ্গ রূপ প্রকাশ করা দায়িত্বশীল সাংবাদিকতা ও সামাজিক যোগাযোগের মূল নীতি হওয়া উচিত। কোনো বিশেষ উদ্দেশ্যে বক্তব্য বিকৃত করা অনভিপ্রেত।

একই সঙ্গে দলটির নেতারা গণমাধ্যমকর্মী এবং নেটিজেনদের সত্যতা যাচাই করে সঠিক সংবাদ প্রচার ও প্রকাশের অনুরোধ জানিয়েছেন, যাতে করে কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তি তৈরি না হয়।

সূত্র: জাগো নিউজ

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗