চলনবিলে অতিথি পাখি রক্ষায় অভিযান: জাল ধ্বংস, শিকারী আটক

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

নাটোরের সিংড়ায় চলনবিল এলাকায় পাখি শিকার প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে ৫টি শালিক পাখি অবমুক্ত করেছে চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরাম-এর পরিবেশ কর্মীরা।

একই সঙ্গে শিকারীর কাছ থেকে প্রায় ২ হাজার মিটার জাল ও বিভিন্ন শিকার সরঞ্জাম জব্দ করে ধ্বংস করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) ভোরে উপজেলার তাজপুর ইউনিয়নের খরসতি গ্রামের মাঠে পরিবেশ কর্মীরা এ অভিযান পরিচালনা করেন।

এসময় তারেক নামের এক কিশোর পাখি শিকারীকে আটক করা হলেও ভবিষ্যতে আর কখনো পাখি শিকার না করার মুচলেকার ভিত্তিতে তাকে ছেড়ে দেওয়া হয়।

পরে উদ্ধারকৃত ৫টি শালিক পাখি অবমুক্ত করা হয়।

প্রায় তিন ঘণ্টাব্যাপী এই অভিযানে নেতৃত্ব দেন চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এসএম রাজু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুলহাস কায়েম ও পরিবেশ কর্মী মোতালেব হোসেন।

সংগঠনের সভাপতি এসএম রাজু আহমেদ বলেন, শীত মৌসুমে চলনবিলে বিভিন্ন প্রজাতির অতিথি পাখির আগমন ঘটে।

কিন্তু কিছু অসাধু শিকারী নিয়মিত পাখি নিধনে লিপ্ত থাকে, যা পরিবেশের জন্য বড় হুমকি।

আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। পাখি সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলের সহযোগিতা প্রয়োজন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ