— বিজ্ঞাপন —

চিকিৎসায় সরকারি বিনিয়োগের সুফল সাধারণ মানুষ পাচ্ছে না: রাষ্ট্রপতি

স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে সাজানোর পাশাপাশি সংশ্লিষ্ট সবার মন-মানসিকতার পরিবর্তনের ওপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
0samakal-at-ah-1794622767
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ইসলাম ডেস্ক: ১৪ নভেম্বর ২০২৬, ৮:৫০ পূর্বাহ্ন

জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানোর পাশাপাশি সংশ্লিষ্ট সবার মানসিকতার পরিবর্তনের ওপর গুরুত্ব আরোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ প্রস্থোডনটিক সোসাইটি আয়োজিত প্রথম আন্তর্জাতিক কনফারেন্স ও ডেন্টাল এক্সপো ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন এবং স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে সাজাতে হবে। তিনি উল্লেখ করেন, দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা চিকিৎসা শাস্ত্রে অধ্যয়ন করেন এবং এই খাতে সরকারের যথেষ্ট বিনিয়োগ রয়েছে। তবে দুঃখজনকভাবে সেই সরকারি বিনিয়োগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না।

— বিজ্ঞাপন —

রাষ্ট্রপতি আরও বলেন, দেশের বর্তমান চিকিৎসাব্যবস্থায় এমন জটিলতা তৈরি হয়েছে, যার কারণে সাধারণ মানুষের চিকিৎসা পাওয়া অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। সরকারি হাসপাতালগুলোর সীমাবদ্ধতার কথা তুলে ধরে তিনি জানান, অধিকাংশ ক্ষেত্রে হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক ও সঠিক সেবার যথেষ্ট ব্যবস্থা নেই। বিশেষ করে উপজেলা পর্যায়ে অনেক সময় চিকিৎসক খুঁজেই পাওয়া যায় না, যার ফলে প্রান্তিক এলাকার সাধারণ মানুষ হাতুড়ে চিকিৎসকদের শরণাপন্ন হতে বাধ্য হন।

এ পরিস্থিতি নিরসনে প্রান্তিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতে পর্যাপ্ত সরকারি চিকিৎসক নিয়োগ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। একই সঙ্গে তরুণ চিকিৎসকদের গ্রামে গিয়ে সেবাদানের মানসিকতা গড়ে তোলার তাগিদ দেন। তিনি বলেন, অনেক তরুণ চিকিৎসক পাস করার পর গ্রামে যেতে চান না, কিংবা গেলেও কিছুদিন পর উচ্চতর প্রশিক্ষণ বা অন্য কাজের অজুহাতে চলে আসেন। এই ধরনের মানসিকতায় পরিবর্তন আনা জরুরি।

স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা দূর করতে দায়িত্বশীলদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানুষের প্রতি ভালোবাসা ও প্রকৃত দায়িত্ববোধ থাকলে সহজেই এ অবস্থার ইতিবাচক পরিবর্তন সম্ভব। একটি সর্বজনীন ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন তিনি।

বক্তব্যে পেশাজীবী সংগঠনগুলোকে দলীয় রাজনীতির বাইরে রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, পেশাগত ক্ষেত্রে দলীয়করণ করা মোটেও উচিত নয়। সরকার পরিবর্তনের সাথে সাথে পেশাজীবী সংগঠনের সবকিছু বদলে যাওয়ার যে প্রবণতা রয়েছে, তা বন্ধ করা প্রয়োজন। দলীয়করণ মুক্ত পরিবেশ বজায় থাকলে পেশাগত সমস্যাগুলো অনেকাংশে কমে আসবে বলে মন্তব্য করেন তিনি।

আন্তর্জাতিক এই সেমিনার আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ প্রস্থোডনটিক সোসাইটি আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে এবং দেশের ডেন্টাল সার্জনদের বিকাশ ও সামগ্রিক ডেন্টাল স্বাস্থ্যসেবার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

সূত্র: সমকাল

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗