জহির উদ্দিন স্বপনের সাথে কাতার বিএনপির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

কাতার প্রতিনিধি.

বর্তমানে দুদিনের সফরে কাতার অবস্থানরত বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জননেতা জহির উদ্দিন স্বপনের সাথে কাতার বিএনপির নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শুক্রবার সন্ধ্যায় কাতারের রাজধানী দোহায় বিএনপি কাতার শাখার,সভাপতি মোঃ আবু সাঈদের নেতৃত্বে কমিটির নেতৃবৃন্দ এই সাক্ষাতে মিলিত হন। সাক্ষাৎকালে প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা, আগামী জাতীয় নির্বাচন এবং দলীয় কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
জননেতা স্বপন বৈঠকে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিশ্রুতিবদ্ধ। তিনি নেতৃবৃন্দকে এই বার্তা স্মরণ করিয়ে দিয়ে প্রবাসীদের এখন থেকেই ভোটার তালিকাভুক্ত করার লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ এবং সহায়তা কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান।
এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় বার্তা ছড়িয়ে দিতে এবং ভুয়া তথ্যের মোকাবেলায় প্রবাসী কর্মী-সমর্থকদের মধ্যে থেকে আগ্রহীদের নির্বাচন করে একটি দক্ষ কর্মীবাহিনী গঠনের পরামর্শ দেন তিনি।
সাক্ষাৎকালে কাতার বিএনপির অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন এবং তারা দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে মতবিনিময় করেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ