— বিজ্ঞাপন —

জাতিসংঘে ভারতের বক্তব্যকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে প্রত্যাখ্যান করল পাকিস্তান

জাতিসংঘে দেওয়া ভারতের বক্তব্যকে ভিত্তিহীন আখ্যা দিয়ে তা পুরোপুরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
Pakistan-foreign-office-696×342
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

আন্তর্জাতিক ডেস্ক: ২১ নভেম্বর ২০২৬, ৯:৫০ পূর্বাহ্ন

জাতিসংঘের মঞ্চে ভারতের দেওয়া বক্তব্যকে ভিত্তিহীন আখ্যা দিয়ে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের এসব মন্তব্য পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপের শামিল।

এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, পানিসম্পদ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনার পরিবর্তে ভারত পাকিস্তানি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলেছে। এর মাধ্যমে পাকিস্তানের খনিজ সম্পদের উন্নয়নের বিরুদ্ধে ভারতের বৈরী আচরণ স্পষ্ট হয়ে উঠেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও দাবি করেন, ভারত মূলত সন্ত্রাসবাদে মদদ দেওয়ার মাধ্যমে পাকিস্তানের খনিজ খাতের উন্নয়নকে ব্যাহত করতে চায়। একই সঙ্গে বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়ায় (কেপি) হওয়া বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে ভারতের সমর্থনের যথেষ্ট প্রমাণ রয়েছে বলে অভিযোগ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ভারত যৌথ পানিসম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্তকে পাকিস্তানের পক্ষ থেকে বেআইনি ও একতরফা পদক্ষেপ বলে উল্লেখ করা হয়েছে। মধ্যস্থতা আদালতের (কোর্ট অফ আরবিট্রেশন) রায় প্রত্যাখ্যান করা আন্তর্জাতিক বাধ্যবাধকতার বিষয়ে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে।

মুখপাত্র অভিযোগ করেন, ভারত জাতিসংঘের মতো আন্তর্জাতিক মঞ্চকে মিথ্যা প্রচারের উদ্দেশ্যে ব্যবহার করছে। বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং সন্ত্রাসবাদকে হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধ করার জন্য ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে স্পষ্ট করা হয় যে, মিথ্যা তথ্য ছড়ানোর পরিবর্তে ভারতের উচিত কাশ্মীর ইস্যু নিয়ে জাতিসংঘে গৃহীত প্রস্তাবগুলো সঠিকভাবে বাস্তবায়নে মনোযোগ দেওয়া।

সূত্র: ARY News Urdu

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗