জামালপুরে ঝড়ে বাড়ি ঘর সহ ফসলের ব্যাপক ক্ষতি

জামালপুরে ঝড়ে বাড়ি ঘর সহ ফসলের ব্যাপক ক্ষতি
জামালপুরে ঝড়ে বাড়ি ঘর সহ ফসলের ব্যাপক ক্ষতি
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

জামালপুর প্রতিনিধি ; জামালপুরের মেলান্দহ ও ইসলামপুরে ঝড়ে ঘরবাড়ি লন্ডভন্ডসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। রোববার দিবাগত রাতে জেলার মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়ার বাংলা বাজার এলাকা, দক্ষিণ ঘোষেরপাড়া দাখিল মাদরাসাসহ প্রায় ২০ থেকে ২৫টি ঘরবাড়ি লন্ডভন্ড এবং গাছপালা উপড়ে পড়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুল হক। অপরদিকে জামালপুরের ইসলামপুর উপজেলার পৌরসভাসহ বেলগাছা ও সাপধরী ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে প্রায় ৩ শতাধিক বাড়িঘর ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে যমুনার দীপচর সাপধরী ইউনিয়নের জোড়ডোবা, উত্তর জোড়ডোবা, কোদালধুয়া, ভাংবাড়ি, ইন্দুল্যামারী, মন্ডলপাড়া, আকন্দপাড়া, চরশিশুয়া, কাশারিডোবা ও নামাচরে বয়ে যাওয়া ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
ইউপি চেয়ারম্যান শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রবল ঝড়ে বাড়িঘরসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

জামালপুরে ঝড়ে বাড়ি ঘর সহ ফসলের ব্যাপক ক্ষতি

বেলগাছা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক জানান মন্নিয়া, সিন্দুরতলী, শিলদহ, বরুল এলাকায় লোকজন খোলা আকাশের নিচে বসবাস করছে। এছাড়া পৌরশহরের ব্যাপারীপাড়া ব্যাপক ক্ষতি হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ