জীপগাড়ির ধাক্কায় নারীর মর্মান্তিক মৃত্যু টাঙ্গাইলে

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বিশেষ প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতীতে জীপগাড়ির ধাক্কায় জোহরা বেগম (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার আউলিয়াবাদ তকেয়া গ্রামের সোলায়মানের স্ত্রী।

বুধবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী উপজেলার শাজাহান সিরাজ কলেজ গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ঘটনা সম্পর্কে কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, ঘাটাইলগামী একটি জীপগাড়ি ঘটনাস্থলে পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ করে জোহরা বেগম গাড়ির সামনে চলে আসেন। এসময় গাড়ির ধাক্কায় তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর কালিহাতী থানা পুলিশ গাড়িচালক রনিকে আটক করেছে এবং জীপগাড়িটি জব্দ করেছে। মামলার পর নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এমন করে ঝড়ে যাচ্ছে হাজারো প্রাণ প্রতিনিয়ত।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ