জীবন বাজি রেখে তরুণীকে উদ্ধার: সাহসিকতার স্বীকৃতি পেলেন পুলিশ কনস্টেবল অমিত হাসান

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: তিতাস নদীতে আত্মহত্যার উদ্দেশ্যে ঝাঁপ দেওয়া এক তরুণীকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করে সাহসিকতা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সের কনস্টেবল অমিত হাসান। তাঁর এই সাহসী ও মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তাকে সার্টিফিকেট অব অ্যাপ্রেসিয়েশন ও অর্থ পুরস্কার প্রদান করেছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার।

গত ২৫ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শিমরাইল কান্দি এলাকার একটি সেতুর কাছ থেকে ওই তরুণী তিতাস নদীতে ঝাঁপ দেন। ঘটনাটি দেখতে পেয়ে সেখানে এক ব্যাচমেটকে নিয়ে ঘুরতে থাকা কনস্টেবল অমিত হাসান মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নেন। কোনো ধরনের দ্বিধা না করে তিনি নিজেই নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে ওই তরুণীর কাছে পৌঁছান এবং তাকে উদ্ধার করেন।

পরে একটি নৌকার সহায়তায় তরুণীকে নদীর তীরে নিয়ে আসা হয়। সেখান থেকে তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, অভিমান থেকে ওই তরুণী আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা যায়। নদীতে ঝাঁপ দেওয়ার পর বিষয়টি দেখতে পেয়ে কনস্টেবল অমিত হাসান তাৎক্ষণিকভাবে পানিতে নেমে তাকে উদ্ধার করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের পুলিশ বক্সে দায়িত্বে থাকা কনস্টেবল মঞ্জুর আলম ফারাবী জানান, তরুণী সেতু থেকে নদীতে ঝাঁপ দেওয়ার পর কনস্টেবল অমিত হাসান সঙ্গে সঙ্গে পানিতে লাফিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ১ নম্বর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) নাছির উদ্দিন হাসপাতালে ছুটে যান। তিনি ওই তরুণীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং তার চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।

এদিকে, ঘটনার পর কনস্টেবল অমিত হাসানের সাহসিকতা ও মানবিক ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয়রা। নিজের জীবনের ঝুঁকি উপেক্ষা করে একজন মানুষের জীবন রক্ষায় নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনাকে পুলিশের দায়িত্ববোধ ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন তারা।

একটি মুহূর্তের সিদ্ধান্ত, একটি জীবনের নতুন সুযোগ। আর সেই সিদ্ধান্তের নায়ক কনস্টেবল অমিত হাসান এখন পেলেন তাঁর সাহসিকতার আনুষ্ঠানিক স্বীকৃতিও।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ