জ্বালানি সংকট নিয়ে সরকারের সমালোচনা: ‘এটা পরিকল্পিত নাটক’—নাহিদ ইসলাম

জ্বালানি সংকট নিয়ে সরকারের সমালোচনা: ‘এটা পরিকল্পিত নাটক’—নাহিদ ইসলাম
জ্বালানি সংকট নিয়ে সরকারের সমালোচনা: ‘এটা পরিকল্পিত নাটক’—নাহিদ ইসলাম
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

জ্বালানি তেল সংকট ইস্যুতে সরকারের কড়া সমালোচনা করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (১৯ এপ্রিল) রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, “তেল সংকট নিয়ে সরকার পুরোপুরি একটি নাটক করেছে। সংকট নেই বলে দাবি করেই দাম বাড়ানো হয়েছে—পুরোটাই পরিকল্পিত।”

তিনি অভিযোগ করেন, জ্বালানি খাতে সিন্ডিকেটের প্রভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করে মূল্য বৃদ্ধি করা হয়েছে।

রাজনৈতিক জোট সম্প্রসারণ প্রসঙ্গে নাহিদ ইসলাম জানান, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বৃহত্তর ঐক্য গড়ে তোলা জরুরি। এ লক্ষ্যেই আপ বাংলাদেশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এবি পার্টি-এর সঙ্গে এনসিপির যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দেশে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয়েছে এবং পূর্বের রাজনৈতিক বন্দোবস্তে ফিরে যাওয়ার সুযোগ নেই।

এ সময় একটি ব্যঙ্গ কার্টুন প্রকাশের জেরে এক ব্যক্তিকে গ্রেফতারের ঘটনাকে বাকস্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করে তিনি এর নিন্দা জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আলী আহসান জুনায়েদ, রাফে সালমান রিফাত, রিফাত রশিদ এবং সানি আব্দুল হক।
এ সময় বিভিন্ন প্ল্যাটফর্মের ৪৭ জন সদস্য আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ