জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি: সকাল ১০টা–বিকেল ৩টা লেনদেন

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি: সকাল ১০টা–বিকেল ৩টা লেনদেন
জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি: সকাল ১০টা–বিকেল ৩টা লেনদেন
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের ব্যাংকগুলোর জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। সরকারের সংশোধিত অফিস সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। এতে জানানো হয়, রোববার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব তফসিলি ব্যাংক নতুন সময়সূচি অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবে।

নতুন নিয়ম অনুযায়ী, রোববার থেকে বৃহস্পতিবার ব্যাংকিং লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আর অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্র ও শনিবার।

তবে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখা ও উপশাখাগুলো আগের মতোই সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। এ ক্ষেত্রে পূর্বে জারি করা নির্দেশনাই বহাল থাকবে।

এর আগে, ২ এপ্রিল সরকার সরকারি ও বেসরকারি অফিসের জন্য নতুন সময়সূচি ঘোষণা করে। সেই অনুযায়ী রোববার থেকে সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন সময়সূচি জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি বিদ্যুৎ ব্যবস্থাপনায় চাপ কমাতে সহায়ক হবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ