টানা দ্বিতীয় দফা কমল সোনার দাম, ভরিতে কমেছে ৬ হাজার ৫৯০ টাকা

টানা দ্বিতীয় দফা কমল সোনার দাম, ভরিতে কমেছে ৬ হাজার ৫৯০ টাকা
টানা দ্বিতীয় দফা কমল সোনার দাম, ভরিতে কমেছে ৬ হাজার ৫৯০ টাকা
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

দেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমায় নতুন এই মূল্য সমন্বয় করা হয়েছে, যা সকাল ১০টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছে। নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকায়, ১৮ ক্যারেটের দাম ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা।

সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। এর আগে ১ ফেব্রুয়ারি ভরিতে ১ হাজার ৯২৫ টাকা কমানো হয়েছিল। চলতি বছরে এ পর্যন্ত ২১ বার সোনার দাম সমন্বয় করা হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৭ হাজার ২৯০ টাকায়।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ