— বিজ্ঞাপন —

ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর, শিল্পকারখানা ও শিক্ষা–স্বাস্থ্যের প্রতিশ্রুতি তারেক রহমানের

ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর, শিল্পকারখানা ও শিক্ষা–স্বাস্থ্যের প্রতিশ্রুতি তারেক রহমানের
ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর, শিল্পকারখানা ও শিক্ষা–স্বাস্থ্যের প্রতিশ্রুতি তারেক রহমানের
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চালু, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে চা কারখানা এবং শিল্পকারখানা স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দীর্ঘ এক যুগ মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। আগামী ১২ তারিখ জনগণ সেই অধিকার প্রয়োগ করবে। বিএনপি ক্ষমতায় গেলে দেশ পুনর্গঠনের কাজ শুরু করা হবে উল্লেখ করে তিনি জানান, নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে। এতে কৃষকরা সহজে ঋণ, সার ও কীটনাশক পাবে। ধানের শীষের বিজয়ে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ এবং এনজিও থেকে নেওয়া ঋণের দায় সরকার নেবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, উত্তরাঞ্চলে কলকারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। পাশাপাশি ঠাকুরগাঁওয়ে ক্যাডেট কলেজ, মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, হিমাগার এবং যুবকদের জন্য আইটি পার্ক বা হাব গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

— বিজ্ঞাপন —

স্বাস্থ্যখাত প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে। এসব উন্নয়ন বাস্তবায়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗