— বিজ্ঞাপন —

ঢাকায় ডিবির অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, গোডাউন চুরির ঘটনায় আটক ১

ঢাকায় ডিবির অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, গোডাউন চুরির ঘটনায় আটক ১
ঢাকায় ডিবির অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, গোডাউন চুরির ঘটনায় আটক ১
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) পৃথক অভিযানে ৮০ পিস ইয়াবা ও ৬৫০ গ্রাম গাঁজাসহ তিন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে একটি প্রতিষ্ঠানের গোডাউন থেকে ফায়ার অ্যালার্ম ও ফায়ার ফাইটিং সরঞ্জাম চুরির ঘটনায় চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি-উত্তরের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, বিশেষ অভিযানে তিন মাদক কারবারির কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া ‘রেডিয়াস ইঞ্জিনিয়ারিং লিমিটেড’ নামের প্রতিষ্ঠানের ফায়ার অ্যালার্ম ও ফায়ার ফাইটিং ইকুইপমেন্টের গোডাউনে চুরির ঘটনায় চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗