
ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ২০ (বিশ) লিটার চোলাই মদসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গত ২৪ জানুয়ারি ২০২৬ খ্রি. রাত আনুমানিক ৯টার দিকে আশুলিয়া থানাধীন কাঠগড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ওই এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ নাজমুল মোল্লা (৪০)–কে ২০ লিটার চোলাই মদসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাজমুল মোল্লা আশুলিয়া থানাধীন কাঠগড়া মোল্লাবাড়ি এলাকার বাসিন্দা। তার পিতা মৃত হাজী সাইজুদ্দিন মোল্লা এবং মাতা আবেদা খাতুন।
এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ২৪(খ) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। মামলা নম্বর ৭৫, তারিখ ২৫ জানুয়ারি ২০২৬ খ্রি.। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ সূত্র জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
