
নাসিরনগর ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি : নাসিরনগর আঞ্চলিক মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায় ও তীব্র যানযটে রাস্তার দু’ পাশে পথচারীদের চলাচলের অসুবিধার কারণে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নাসিরনগর উপজেলা প্রশাসন ।১৬ জুন সোমবার সকাল ১০টায় উপজেলার শহীদ ইমরান চত্বররে সড়ক দু,পাশে একটি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরিন ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মো. কাজী রবিউস সারোয়ার ।
এ সময়ে উপস্হিত ছিলেন ব্রাহ্মণ বাড়িয়া জেলায় দায়িত্বে নিয়োজিত আর্মির ওয়ারেন্ট অফিসার মোঃ ইব্রহিম ও নাসিরনগর থানা পুলিশ । অভিযান পরিচালনার নির্বাহী অফিসার শাহিনা নাছরিন সবার উদ্দেশ্যে বলেন,ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুন ভাড়া আদায়, উপজেলা সদরের রাস্তার পাশে গড়ে ওঠা একাধিক অবৈধ দোকানপাট, ফুটপাত দখল করে নির্মিত কাঠামো ও বিভিন্ন অস্থায়ী স্থাপনা অপসারণ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনগণের চলাচলে বাধা সৃষ্টি করায় এবং সরকারি জমি অবৈধভাবে দখল করায় এসব স্থাপনার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে।
তীব্র যানযটের কারণে নাসিরনগরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে প্রশাসন
অভিযানকালে নাসিরনগর থানা পুলিশের একটি দল নিরাপত্তা নিশ্চিত করে। স্থানীয় জনসাধারণ ও পথচারীরা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। সহকারী কমিশনার (ভূমি) জানান, “জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ সরকারি জমি দখল করে অবৈধভাবে স্থাপনা গড়ে তুলতে পারবেন।
