পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার অংশগ্রহণে আয়োজিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ থেকে পাকিস্তানি স্পিনার সুফিয়ান মুকিমকে স্কোয়াড থেকে মুক্ত করে দেওয়া হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তার স্থলাভিষিক্ত হিসেবে মাআজ সদাকাতকে দলে অন্তর্ভুক্ত করেছে।
পিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্কোয়াডে আরও বেশি ভারসাম্য আনার লক্ষ্যেই এই পরিবর্তন আনা হয়েছে। সুফিয়ান মুকিমকে মুক্ত করার পর মাআজ সদাকাতকে স্কোয়াডে যুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, এই ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে আজ মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও ইংল্যান্ড। আজকের ম্যাচে জয় পেলেই টুর্নামেন্টের ফাইনালে ওঠ নিশ্চিত করবে পাকিস্তানের দল। আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচটিকে স্তন ক্যান্সার সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ‘পিঙ্ক ডে’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ম্যাচ জয়ের ব্যাপারে নিজের আশাবাদ ব্যক্ত করে পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক শাহীন আফ্রিদি জানিয়েছেন, জয়ের জন্য পুরো দল অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।