— বিজ্ঞাপন —

দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর নির্দেশনা দিলেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন

দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর নির্দেশনা দিলেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন
দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর নির্দেশনা দিলেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

সভায় পুলিশ সুপার পূজামণ্ডপসহ গুরুত্বপূর্ণ স্থানে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বক্ষণিক সতর্কতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না বলেও তিনি স্পষ্ট নির্দেশনা দেন।

সভা শেষে পুলিশ সুপার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে ঢাকা জেলা পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণে তৎপর রয়েছে।

— বিজ্ঞাপন —
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗