ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৩৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ। ডিবি (দক্ষিণ), ঢাকার অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়। মাদক নির্মূল ও মাদকসংক্রান্ত অপরাধ দমনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।