নওগাঁয় বিরল দুই মাথার নবজাতক জন্মের এক ঘণ্টায় মৃত্যু

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

নওগাঁ শহরের একটি বেসরকারি হাসপাতালে অদ্ভুত দুই মাথা নিয়ে এক নবজাতকের জন্ম হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে প্রাইম ল্যাব হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়।

জন্মের প্রায় এক ঘণ্টা পরই শিশুটি মৃত্যু বরণ করে।

শিশুটির বাবা রকি এবং মা আরিফা—দুজনই শহরের চকপ্রসাদ কলিপাড়া, নওগাঁ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে প্রসববেদনা শুরু হলে আরিফাকে হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকেরা সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি কন্যাশিশুর জন্ম দেন।

শিশুটির শরীর এক হলেও মাথা ছিল দুটি।

দুটি মুখমণ্ডলে ছিল চারটি চোখ, দুটি নাক, দুটি মুখ ও চারটি কান।

জন্মের পরপরই বিভিন্ন জটিলতার কারণে নবজাতককে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় বলে জানান হাসপাতালের সহকারী পরিচালক সারওয়ার কামাল চঞ্চল।

তিনি বলেন, “দুটি মাথা থাকলেও এটি যমজ শিশুর মতো নয়; দেহ ও যৌনাঙ্গ একটাই ছিল। শেষ পর্যন্ত শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।”

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ