নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ কাবাডি দলে সুযোগ পেল বাক ও শ্রবণ প্রতিবন্ধী রেদোয়ান

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম ও সঠিক দিকনির্দেশনায় সফলতার নতুন দৃষ্টান্ত গড়েছে বাক ও শ্রবণ প্রতিবন্ধী কিশোর রেদোয়ান। নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর কাবাডি প্রতিযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা দলে জায়গা করে নিয়ে সবার প্রশংসা কুড়িয়েছে সে।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া মূক ও বধির স্কুলের শারীরিক শিক্ষা শিক্ষক বিশাল আহমেদ দুলালের উৎসাহ ও অনুপ্রেরণায় রেদোয়ান নতুন কুঁড়ি স্পোর্টসের কাবাডি ইভেন্টে নিবন্ধন করে। পরে সদর উপজেলার বাছাই পর্বে ৫০ জনের বেশি খেলোয়াড় অংশ নিলে সেখান থেকে ১২ সদস্যের দল গঠন করেন কাবাডি কোচ আকাশ আলম।

বাছাই পর্বে রেদোয়ান তার অসাধারণ ক্রীড়া নৈপুণ্য, দ্রুততা ও কৌশল দিয়ে কোচদের নজর কাড়ে। বিশেষ করে মাঠে তার আত্মবিশ্বাসী পারফরম্যান্স মুগ্ধ করে নির্বাচকদের। পরবর্তীতে তাকে সদর উপজেলা কাবাডি দলে অন্তর্ভুক্ত করা হয়।

এ বিষয়ে কাবাডি কোচ আকাশ আলম বলেন,
“রেদোয়ানের মধ্যে অনেক ভালো সম্ভাবনা রয়েছে। সঠিক প্রশিক্ষণ ও পরিচর্যা পেলে সে ভবিষ্যতে একজন দক্ষ কাবাডি খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ইনশাআল্লাহ।”

সুস্থ ও স্বাভাবিক খেলোয়াড়দের সঙ্গে প্রতিযোগিতা করে সদর উপজেলা দলে সুযোগ পাওয়ায় রেদোয়ানের পরিবারেও বইছে আনন্দের জোয়ার। তারা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন এবং শিক্ষক বিশাল আহমেদ দুলাল ও কোচ আকাশ আলমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

স্থানীয় ক্রীড়াঙ্গনে রেদোয়ানের এই অর্জনকে প্রতিবন্ধী শিশু-কিশোরদের জন্য এক অনন্য অনুপ্রেরণা হিসেবে দেখছেন অনেকে। তার এই সাফল্য প্রমাণ করে, ইচ্ছাশক্তি ও সুযোগ পেলে প্রতিবন্ধকতা কখনোই স্বপ্নের পথে বাধা হতে পারে না।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ