নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় মাদ্রাসার প্রিন্সিপাল আটক

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুরে একটি মাদ্রাসার প্রিন্সিপালকে স্থানীয়দের হাতে আটক করে পরে পুলিশে সোপর্দ করা হয়েছে। ঘটনাটি শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক ৯টার দিকে জিনদপুর বাজার এলাকায় অবস্থিত মারকাজুত তাজবীদ মাদ্রাসায় ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার একটি কক্ষে সন্দেহজনক অবস্থায় এক নারী ও মাদ্রাসার প্রিন্সিপালকে দেখতে পান স্থানীয়রা। এ সময় তারা দুজনকে আটক করেন। পরে বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা তোফাজ্জল হোসাইনকে আটক করে থানায় নিয়ে যায়। একই সঙ্গে ওই নারীকেও পুলিশ হেফাজতে নেওয়া হয় বলে জানা গেছে।

এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত প্রিন্সিপালের বিরুদ্ধে এর আগেও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছিল। তারা দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসার কথাও দাবি করেন।

ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিভাবকদের মধ্যে মাদ্রাসার পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম চৌধুরী জানান, স্থানীয়দের কাছ থেকে উদ্ধার করে দুজনকে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ