নাসিরনগরে এম এ হান্নান বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এর ভিত্তিপ্রস্তরের উদ্বোধন।
ইয়াছিন চৌধুরী নাসিরনগর (ব্রাক্ষণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের রাজনগর- রসুলপুরে এম এ হান্নান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। আজ
মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে তিনি এই ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন। পরে বিদ্যালয়টির সফলতা ও এলাকাবাসীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এম. এ. হান্নান বলেন, একটি শিক্ষিত ও সমৃদ্ধ সমাজ গঠনে প্রাথমিক শিক্ষার কোন বিকল্প নেই। রাজনগর -রসুলপুর এর আশেপাশের এলাকার কোমলমতি শিশুরা বাড়ির পাশেই মানসম্মত শিক্ষা লাভ করতে পারে সেই লক্ষ্য নিয়েই এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হচ্ছে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আবদুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এরফান উদ্দিন,সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সারোয়ার হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান শাকিল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসহাক মিয়া,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বসির উদ্দিন তুহিন,বাংলাভিশনের নিউজ প্রেজেন্টার ও ঢাকা ব্যাংক কর্মকর্তা মেরিন নাজনীন।
এসময় উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আজগর আলী,সহ-দপ্তর সম্পাদক মো: আব্বাস আলী,ফান্দাউক ইউনিয়ন বিএনপির সভাপতি সার্জেন্ট সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়ার খান, নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার,সাবেক সদস্য সচিব এম নাসির রহমান,উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ইয়াছিন মাহমুদ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ইমরান মিয়া,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম, উপজেলা কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব খায়রুল বাসার রনি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী সহ স্থানীয় জনপ্রতিনিধি,বিএনপির দলীয় নেতৃবৃন্দ,শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
এছাড়াও গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় নাসিরনগর উপজেলার রাজনগর- রসুলপুরে এম এ হান্নান বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কালভার্ট নির্মাণ ও মাটি ভরাট কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
পরে এলাকাবাসীর উদ্যোগে সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নানকে এক সংবর্ধনা প্রদান হয়।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।