নির্বাচনের প্রস্তুতি: ১৩ জেলায় পৌঁছেছে ব্যালট পেপার, যাচ্ছে আরও ৮ জেলায়

নির্বাচনের প্রস্তুতি: ১৩ জেলায় পৌঁছেছে ব্যালট পেপার, যাচ্ছে আরও ৮ জেলায়
নির্বাচনের প্রস্তুতি: ১৩ জেলায় পৌঁছেছে ব্যালট পেপার, যাচ্ছে আরও ৮ জেলায়
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

 

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে আসনভিত্তিক প্রার্থীর নাম ও প্রতীকসহ ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার ঢাকা থেকে ১৩ জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে এবং সোমবার আরও ৮ জেলায় পাঠানো হচ্ছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) ইসির উপসচিব রাশেদুল ইসলাম জানান, সংশ্লিষ্ট জেলার সব আসনের ব্যালট পেপার মুদ্রণ শেষ করে ধাপে ধাপে পাঠানো হচ্ছে। এবারের নির্বাচনে ৬৪ জেলার ৩০০ আসনে মোট ২ হাজার ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইসি সূত্র জানায়, মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, বাগেরহাট, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট, লক্ষ্মীপুর, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিসহ একাধিক জেলায় ব্যালট পেপার ইতোমধ্যে পৌঁছেছে। সোমবার পটুয়াখালী, বরিশাল, বরগুনা, পিরোজপুর, হবিগঞ্জ, চাপাইনবাবগঞ্জ, মুন্সিগঞ্জ ও গাজীপুর জেলায় পাঠানো হচ্ছে।

ঢাকা থেকে কঠোর নিরাপত্তায় ধাপে ধাপে ব্যালট পেপার ও অন্যান্য নির্বাচনি সামগ্রী পাঠানো হচ্ছে, যা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষিত থাকবে এবং ভোটের আগের দিন কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। দলগুলো ১০ ফেব্রুয়ারি পর্যন্ত আনুষ্ঠানিক প্রচার চালাতে পারবে।


পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ