নির্বাচন শেষে ভোটারদের ভুলে যাওয়ার রাজনীতির কড়া সমালোচনা ডা. শফিকুর রহমানের

 নির্বাচন শেষে ভোটারদের ভুলে যাওয়ার রাজনীতির কড়া সমালোচনা ডা. শফিকুর রহমানের
 নির্বাচন শেষে ভোটারদের ভুলে যাওয়ার রাজনীতির কড়া সমালোচনা ডা. শফিকুর রহমানের
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

নির্বাচনের আগে ভোটারদের ভাই বলে সম্বোধন করলেও ভোট শেষ হলে তাদের মর্যাদাও দেওয়া হয় না—এমন রাজনীতির তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (৭ ফেব্রুয়ারি) হবিগঞ্জ নিউ ফিল্ড মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ৫৪ বছর পেরিয়েও শহীদদের স্বপ্ন পূরণ হয়নি। নির্বাচনের আগে অনেকে মিষ্টি কথার ফুলঝুরি ছড়ালেও ভোট শেষে জনগণের পাশে থাকে না। জামায়াত সেই রাজনীতি করে না উল্লেখ করে তিনি বলেন, চরম দুঃসময়েও জামায়াত দেশ ছেড়ে পালায়নি।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, কেউ নির্বাচনী পরিবেশ নষ্ট করতে এলে আগে প্রতিরোধ করতে হবে, পরে আইনের হাতে তুলে দিতে হবে। একইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক করে বলেন, যারা আইন রক্ষার দায়িত্বে থেকে জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, ইতিহাসে তাদের পরিণতি ভালো হয়নি।

ক্ষমতায় গেলে জামায়াতের কেউ জনগণের অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহার করবে না জানিয়ে তিনি বলেন, সব জনপ্রতিনিধি ও তাদের পরিবারকে বছরে দুইবার সম্পদের হিসাব জাতির সামনে প্রকাশ করতে হবে। পাশাপাশি জামায়াত সরকার গঠন করলে হাদি, আবু সাইদ ও আবরার ফাহাদের হত্যাকারীদের বিচার নিশ্চিত করার অঙ্গীকারও করেন তিনি।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ