পাঁচবিবিতে মৃত গরু জবাইয়ের সময় দুই কসাই আটক

পাঁচবিবিতে মৃত গরু জবাইয়ের সময় দুই কসাই আটক
পাঁচবিবিতে মৃত গরু জবাইয়ের সময় দুই কসাই আটক
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় মৃত গরু জবাইয়ের সময় দুই কসাইকে হাতেনাতে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের হাটখোলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন- ১। মো. ফারুক (৩৫), পিতা: মো. মাহতাব, গ্রাম: রামভদ্রপুর ২। মো. আবদুল খালেক (৬০), পিতা: মৃত তাহের হোসেন, গ্রাম: মোরের হাট গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে কয়া ক্যাম্পে

দায়িত্বরত বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুজনকে আটক করেন। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উচনা ত্রিপুরা এলাকার কসাই ছাইদুলের নেতৃত্বে ফারুক ও খালেক দীর্ঘদিন ধরে মৃত গরু জবাই ও বিক্রির সঙ্গে জড়িত ছিল। অভিযানের সময় মূলহোতা কসাই ছাইদুল পালিয়ে যায়।

উপজেলা নির্বাহী অফিসার মো. সেলিম আহমেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে আটককৃত ফারুক ও খালেককে ১০ হাজার টাকা নগদ অর্থ জরিমানা করেন। জরিমানা আদায় শেষে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য কঠোরভাবে সতর্ক করে তাদের ছেড়ে দেওয়া হয়।

প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ