— বিজ্ঞাপন —

পাকিস্তানে নতুন অটো নীতি: বৈদ্যুতিক যানবাহনে সেলস ট্যাক্সে বড় ছাড়ের ঘোষণা

পরিবেশবান্ধব ও সাশ্রয়ী পরিবহন সুবিধা প্রদানে নতুন অটো নীতির আওতায় বৈদ্যুতিক যানবাহনে সেলস ট্যাক্স হ্রাসসহ অর্থায়নে বড় ছাড়ের কথা জানিয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার।
65885
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

আন্তর্জাতিক ডেস্ক: ৭ নভেম্বর ২০২৬, ৮:৫১ অপরাহ্ন

পাকিস্তানে নতুন অটো নীতির আওতায় বৈদ্যুতিক যানবাহনের (ইভি) ওপর সেলস ট্যাক্সে বড় ধরনের ছাড় দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির কেন্দ্রীয় তথ্যমন্ত্রী আতা তারার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী পরিবহন সুবিধা নিশ্চিত করতে এবং পরিবেশ সুরক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আতা তারার বলেন, কয়েক দশক ধরে দেশটিতে সংরক্ষণমূলক নীতি কার্যকর ছিল। তবে এখন সরকার পেট্রোলিয়াম পণ্যের আমদানি বিল থেকে মুক্তি পেতে চায় এবং নাগরিকদের জন্য মানসম্পন্ন ও সাশ্রয়ী পরিবহন নিশ্চিত করতে বদ্ধপরিকর। এর ফলে মুদ্রাস্ফীতি হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। এছাড়া নারীরাও এখন ব্যাপকভাবে ইলেকট্রিক বাইক ব্যবহার করছেন বলে জানান তিনি।

শিল্প ও বাণিজ্য বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা হারুন আখতার জানিয়েছেন, প্রধানমন্ত্রী ইলেকট্রিক গাড়ির অর্থায়নের ক্ষেত্রে বড় সুবিধা দিয়েছেন। আগে বৈদ্যুতিক গাড়ির অর্থায়নের সীমা ছিল ৩০ লাখ রুপি এবং পরিশোধের সময় ছিল তিন বছর। নতুন সিদ্ধান্তের ফলে এখন তা বাড়িয়ে ১ কোটি (১০ মিলিয়ন) রুপি করা হয়েছে এবং পরিশোধের সময়সীমা ৩ থেকে ৫ বছর নির্ধারণ করা হয়েছে।

উপদেষ্টা আরও জানান, ৫০ হাজার ডলার মূল্যের গাড়িগুলো বিলাসবহুল শ্রেণির অন্তর্ভুক্ত হলেও সেগুলোতে শুল্ক ছাড় পাওয়া যাবে। অন্যদিকে, হাইব্রিড এবং প্লাগ-ইন হাইব্রিডের জন্য চার্জিং স্টেশন স্থাপনের কাজ চলছে।

নতুন এই পলিসির আওতায় বৈদ্যুতিক যানবাহনের ওপর সেলস ট্যাক্সের তিনটি ক্যাটাগরি ১ শতাংশ, ৩ শতাংশ এবং ৯ শতাংশ নির্ধারণ করা হবে। বিলাসবহুল গাড়ি ছাড়া নতুন অটো পলিসির অধীনে অন্যান্য সব গাড়ি সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে।

নতুন অটো নীতিতে স্থানীয়করণের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এই বিষয়ে স্থানীয় প্রস্তুতকারকদের একটি রফতানি লক্ষ্যমাত্রা দেওয়া হবে এবং প্রথম বছরে ৫ শতাংশ পুরষ্কার দেওয়া হবে। একইসঙ্গে পাকিস্তানের অটো পার্টস প্রস্তুতকারকদের রফতানির সুযোগ তৈরি করে দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হারুন আখতার উল্লেখ করেছেন, নতুন এই অটো নীতির নীতিগত বিষয়গুলো আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অনুমোদন পাওয়া এখনো বাকি রয়েছে। এদিকে দেশে ইলেকট্রিক মোটরসাইকেলের ব্যবহার ও প্রসার ধারাবাহিকভাবে বাড়ছে বলে জানান তিনি।

সূত্র: urdu news

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗