প্রাইভেটকারে ৫০ কেজি গাঁজা বাঞ্ছারামপুরে দুই মাদক কারবারী গ্রেপ্তার

প্রাইভেটকারে ৫০ কেজি গাঁজা বাঞ্ছারামপুরে দুই মাদক কারবারী গ্রেপ্তার
প্রাইভেটকারে ৫০ কেজি গাঁজা বাঞ্ছারামপুরে দুই মাদক কারবারী গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ গাঁজা পরিবহনের সময় দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি দল চেকপোস্ট ডিউটি করছিল। এ সময় উপজেলার ফরদাবাদ ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় সন্দেহজনক একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়ি থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার হলে ঘটনাস্থল থেকে দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মধ্যপাড়া এলাকার আব্দুল আউয়াল মিয়ার ছেলে শামীম আহমেদ মোরশেদ এবং একই এলাকার ফারুক মিয়ার ছেলে মো. শামীম

পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজা ও প্রাইভেটকার বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাঞ্ছারামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ