বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেনসিডিলসহ দুজন গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেনসিডিলসহ দুজন গ্রেপ্তার
বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেনসিডিলসহ দুজন গ্রেপ্তার
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বগুড়ার শেরপুরে ঢাকা–রংপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে একটি কাভার্ড ভ্যান থেকে ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—কাভার্ড ভ্যানের চালক মোঃ শরিফ (৩২), গাজীপুর জেলার বাসিন্দা এবং তার সহকারী মোঃ আমির হোসেন (২৬), চাঁদপুর জেলার বাসিন্দা।

‎পুলিশ জানায়, সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশির সময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানকে সন্দেহজনক মনে হলে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটি থেকে ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে চালক ও হেলপারকে আটক করা হয় এবং কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।

‎এ ঘটনায় শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ