বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ: প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক

 বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ: প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক
 বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ: প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বস্ত্র ও পাট খাতের বন্ধ কলকারখানাগুলো পুনরায় চালুর লক্ষ্যে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৪ মে) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় সচল করার কৌশল ও পরবর্তী পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবীর রিজভী এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম।

এছাড়া বিনিয়োগ পরিবেশ উন্নয়ন ও শিল্পায়নের অগ্রগতি নিয়ে আলোচনায় অংশ নেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পাট ও বস্ত্র খাতের স্থবিরতা কাটিয়ে উৎপাদনমুখী করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বিনিয়োগ বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়েও সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে বৈঠকে উল্লেখ করা হয়।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ