— বিজ্ঞাপন —

বরিশালে সহকারী জজ শেখ ফারহানা নাদিম নিখোঁজ, কোতোয়ালি থানায় জিডি

বরিশালে মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ রয়েছেন উজিরপুর উপজেলা আদালতের সহকারী জজ শেখ ফারহানা নাদিম। আদালত থেকে বের হয়ে বাসায় না ফেরায় থানায় জিডি করা হয়েছে।
nadim-1794997161
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বাংলাদেশ ডেস্ক: ১৮ নভেম্বর ২০২৬, ৪:৫১ অপরাহ্ন

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ শেখ ফারহানা নাদিম মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ রয়েছেন। ওই দিন সন্ধ্যায় আদালত থেকে বের হওয়ার পর তিনি আর বাসায় ফেরেননি। তিনি বর্তমানে উজিরপুর উপজেলা আদালতের সহকারী জজ হিসেবে কর্মরত আছেন।

শেখ ফারহানা নাদিম নিখোঁজ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম। এ ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

উজিরপুর আদালতের পেশকার সঞ্জীব কুমার দাস জানান, বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন বিচারকদের সরকারি বাসভবনে পরিবারের সঙ্গে বসবাস করেন বিচারক শেখ ফারহানা নাদিম। বাসা থেকে আদালতের দূরত্ব প্রায় এক কিলোমিটার। তিনি সচরাচর বিচারকদের বহনকারী নির্ধারিত মাইক্রোবাসে যাতায়াত করেন না। অধিকাংশ সময় তিনি পায়ে হেঁটে কিংবা রিকশায় আদালতে আসা-যাওয়া করতেন।

তিনি আরও জানান, গত মঙ্গলবার বিকেলে কাজ শেষে বাসার উদ্দেশে আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে যান শেখ ফারহানা নাদিম। পরবর্তীতে রাতে তাঁর পরিবার থেকে জানানো হয় যে তিনি এখনো বাসায় পৌঁছাননি।

ঘটনার রাতে মোবাইল ফোন ট্র্যাকিং করে দেখা যায়, বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন রোড কশাই মসজিদ এলাকায় তাঁর অবস্থান ছিল। পরবর্তীতে বুধবার সকালে তিনি আদালতে উপস্থিত না হলে নিখোঁজের বিষয়টি নিয়ে সর্বস্তরে প্রশাসনিক তৎপরতা শুরু হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বুধবার জানান, বিচারক নিখোঁজের ঘটনায় আদালতের পক্ষ থেকে জিডি করা হয়েছে এবং পুলিশ আইনি প্রক্রিয়ায় বিষয়টি তদন্ত করছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সালেহ মো. রায়হান জানান, বিচারকের নিখোঁজ হওয়ার বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং তাঁর সন্ধান পেতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।

সূত্র: সমকাল

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗