— বিজ্ঞাপন —

বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সহায়তা জোরদার করবে এডিবি

বাংলাদেশে দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করা, অর্থনীতির বহুমুখীকরণ এবং টেকসই অবকাঠামো অর্থায়ন সম্প্রসারণে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
adb-1794997164
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

অর্থনীতি ডেস্ক: ১৮ নভেম্বর ২০২৬, ৪:৫১ অপরাহ্ন

বাংলাদেশে দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করা, অর্থনীতির বহুমুখীকরণ এবং টেকসই অবকাঠামো অর্থায়ন সম্প্রসারণে সহায়তা দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ লক্ষ্যে সংস্থাটির দক্ষিণ এশিয়াবিষয়ক মহাপরিচালক সোনা শ্রেষ্ঠার নেতৃত্বে তিন দিনব্যাপী একটি প্রতিনিধিদল ঢাকা সফর করেছে। বুধবার এডিবির বাংলাদেশ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সফরকারী প্রতিনিধিদলে এডিবির বাজার উন্নয়ন ও সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) বিভাগের প্রধান তাকেও কোইকে এবং বেসরকারি খাত কার্যক্রম বিভাগের জ্যেষ্ঠ উপদেষ্টা ক্রেইগ লি রবার্টস উপস্থিত ছিলেন। সফরকালে প্রতিনিধিদলটি সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নিয়ন্ত্রক সংস্থা, বেসরকারি খাত এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক পরিচালনা করে।

এডিবির দক্ষিণ এশিয়াবিষয়ক মহাপরিচালক সোনা শ্রেষ্ঠা বলেন, বাংলাদেশের অর্থনীতির পরবর্তী পর্যায়ের প্রবৃদ্ধির জন্য আরও শক্তিশালী আর্থিক বাজার, উন্নত বিনিয়োগ পরিবেশ এবং বেসরকারি উদ্যোক্তাদের বিনিয়োগ, উদ্ভাবন ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক সংস্কার প্রয়োজন। দেশের উন্নয়ন অগ্রাধিকারগুলোকে বাস্তবায়নযোগ্য বিনিয়োগ প্রকল্পে রূপ দিতে সরকারি ও বেসরকারি খাতে এডিবির অভিজ্ঞতা কাজে লাগানো অব্যাহত থাকবে।

প্রতিনিধিদলের সদস্যরা অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার ঘানির সঙ্গে একাধিক বৈঠক করেন। এসব বৈঠকে ব্যাংকিং খাত, করব্যবস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সংস্কার, বন্ড ও শেয়ারবাজারের উন্নয়ন এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়নের সুযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

সফরকালে অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী এডিবির সঙ্গে যৌথভাবে ‘পিপিপি মনিটর: বাংলাদেশ’ শীর্ষক একটি উদ্যোগের উদ্বোধন করেন। অবকাঠামো খাতে বেসরকারি বিনিয়োগের পথে যে বাধাগুলো রয়েছে, সেগুলো চিহ্নিত করতে এই উদ্যোগে ৫০০টির বেশি সূচক ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে।

এছাড়া সৌরবিদ্যুৎ ও ব্যাটারি সংরক্ষণব্যবস্থার আরও পাঁচটি প্রকল্পে লেনদেন-সংক্রান্ত পরামর্শক সহায়তা সম্প্রসারণে একটি চুক্তি সই করেছে এডিবি। এর ফলে এ ধরনের ক্যাটাগরির আওতায় মোট ছয়টি প্রকল্প এলো। এসব প্রকল্পে এক হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে, যেখানে এক বিলিয়ন ডলারের বেশি বেসরকারি বিনিয়োগ আসবে বলে এডিবি আশা প্রকাশ করেছে।

ব্যবসায়ী ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে বাংলাদেশের ‘সমন্বিত প্রবৃদ্ধি নেটওয়ার্ক উন্নয়ন’ উদ্যোগের মহাপরিকল্পনা এবং ২০২৮ থেকে ২০৩২ সাল মেয়াদে এডিবির বাংলাদেশবিষয়ক অংশীদারত্ব কৌশল প্রণয়নে নানা তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও অভিঘাতসহনশীল প্রবৃদ্ধিতে সহায়তা দিয়ে থাকে এডিবি।

সূত্র: সমকাল

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗