বাঞ্ছারামপুরে গত ২ মাসে ১৯ জনের আত্মহত্যা, ২৪ ঘন্টায় ২জন,সমাজে অশনিসংকেত

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, অভিমান, প্রেম, পড়াশোনার চাপ, পারিবারিক দ্বন্দ্ব ও মানসিক অস্থিতায় গত দুই মা‌সে ব্রাহ্মণবা‌ড়িয়ার বাঞ্ছারামপু‌রে চলে গেল ১৯ জন।

শুধু গত ২৪ ঘন্টায় (১১ হতে ১২ জুন) উপজেলায় আত্মহত্যা করেছেন ২ জন।

তাদের একজন উপজেলার হোগলাকান্দা গ্রামের সুখী আক্তার(১৯) পারিবারিক অশান্তি অন্যজন রুপসদীর গ্রামের শুভ কর্মকার (২২) প্রেমজনিত কারনে।

বাঞ্ছারামপুর উপজেলায় যে ১৯ জন আত্মহত্যা করেছেন তাদের মধ্যে নারীদের সংখ্যা তুলনামূলক বেশী। এই সংখ্যা শুধুমাত্র থানা সূত্রে প্রাপ্ত।আর সামাজিক লোকলজ্জার

যেগুলো পুলিশ পর্যন্ত পৌছায় না,সে সংখ্যা বহুগুণ বেশী বলে ধারণা করা হয়।

আত্মহননের পথে হেঁটেছেন তারা। এর মধ্যে ৪৬.১ শতাংশই মাধ্যমিক স্তরের শিক্ষার্থী। ছাত্রীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি, এ হার ৬১ শতাংশ।

উপজেলাবাসী মনে করছেন,আত্মহত্যার এই হার দিন কি দিন বৃদ্ধি পেতে থাকলে অভিভাবক সহ পুরো সমাজে আতংকের কারণ হয়ে উঠবে।

এটি রোধ কল্পে এখনই সামাজিক সচেতনতা বাড়াতে হবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. নাইমুর রহমান বলেন, অনিয়ন্ত্রিত আবেগ ও তুলনামূলক দুর্বল মানসিক স্থিতিশীলতার কারণে মেয়ে শিক্ষার্থীরা সহজে হতাশায় ডুবে এ পথে পা বাড়াচ্ছে।

অভিভাবকদের আরো সচেতন হতে হবে। ”

বাঞ্ছারামপুর ম‌ডেল থানার অ‌ফিসার ইনচার্জ মোর‌শেদুল আলম চৌধুরী ব‌লেন সফলতা উদ্‌যাপন করা হলেও ব্যর্থতাকে সামাল দেওয়ার বিষয়টি সমাজে শেখানো হয় না। তিনি সন্তানের মানসিক স্বাস্থ্যের ওপর নজর দিতে অভিভাবকদের আহ্বান জানান।

তি‌নি আরও ব‌লেন, “একটা পরিবার একটা বটগাছের মতো। সেই গাছের একটি ডাল ভেঙে গেলে যেমন পুরো গাছে তার প্রভাব পড়ে, তেমনি পরিবারের একজন হারিয়ে গেলে পুরো পরিবারই মানসিকভাবে ভেঙে পড়ে। এটা শুধু ব্যক্তিগত নয়, সামগ্রিক এক শোক ও চাপের কারণ হয়ে দাঁড়ায়।”

একটি জীবন হারিয়ে গেলে, শুধুই এক ব্যক্তি নয়—ভেঙে পড়ে একটি পরিবার, কেঁপে ওঠে একটি সমাজ।

“আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন, তিনিই একমাত্র নেওয়ার অধিকার রাখেন। মানুষ নিজে নিজেকে নেওয়ার অধিকার পায় না। তাই জীবনকে ভালোবাসতে হবে, কষ্টের সময় ধৈর্য ধরতে হবে—কারণ প্রতিটি জীবনই অমূল্য।” হতাশা ও বিষণ্নতার অশুভ চক্র থেকে বের হতে না পেরে তারা বেছে নেয় আত্মহত্যার পথ। আত্মহত্যা হলো ইচ্ছা করে নিজের জীবন শেষ করার একটি চূড়ান্ত পদক্ষেপ। মানুষের মানসিক যন্ত্রণা, হতাশা এবং অসহায়ত্বের এক মারাত্মক বহিঃপ্রকাশ এটি।

বাঞ্ছারামপুর উপ‌জেলা পরিসংখ্যান কর্মকর্তা মো: শরিফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিষয়ে ধারণা কম। বিষয়টি নিয়ে তারা সচেতনও নয়। মানসিক স্বাস্থ্যসেবার পাশাপাশি এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার আহ্বান জানান তিনি।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ