বিজয়নগরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে চালক নিহত

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা এক চালক নিহত হয়েছেন। রোববার (১৫ জুন) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের শশুই ডাক্তারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিব আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর ১২টার দিকে সিলেটগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নিহত হন।

নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি আটক করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ