— বিজ্ঞাপন —

বিয়ের কথা গোপন রেখে সৌদি প্রবাসীর সঙ্গে পরকীয়া করেন দোলা!

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বিয়ের কথা গোপন রেখে সৌদি প্রবাসীর সঙ্গে পরকীয়া করেন দোলা

বিয়ের সম্পর্ক গোপন রেখে সৌদি প্রব

নিজস্ব প্রতিবেদকবু: ধবার (২৮ মে) দুপুরে রাজধানীর মিরপুরে এমন নৃশংস ঘটনা ঘটে। এ ঘটনায় হত্যাকারী গাউস মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

— বিজ্ঞাপন —

রাজধানীর মিরপুর-১১, বি ব্লকের ৩৫ নম্বরের বাসার ৫ তলায় সাবলেট থাকতেন দোলা। দুপুরে এলোপাতাড়ি কুপিয়ে দোলা ও তার স্বামী পাপ্পুকে হত্যা করে দোলার পূর্ব পরিচিত প্রবাসী প্রেমিক গাউস মিয়া।

এমন নৃশংস হত্যায় কান্নায় ভেঙে পড়েন নিহতদের পরিবার৷ চান হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি, এ ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষও।

দোলা পড়তেন উত্তরা ইউনিভার্সিটিতে, আর চাকরিজীবী স্বামী পাপ্পু থাকতেন বরগুনায়। মাঝে মধ্যে অফিস থেকে ছুটি নিয়ে তিনি মিরপুরের বাসায় আসতেন।

গ্রেফতার গাউসের বরাত দিয়ে পুলিশ জানায়, তিনি সৌদি প্রবাসী। তার বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায়। তিনি সৌদি আরবে থাকার সময় নয় মাস আগে ফেসবুকের মাধ্যমে দোলার সঙ্গে পরিচয় হয়। একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে। গত জানুয়ারিতে অবিবাহিত গাউস সৌদি আরব থেকে ঢাকায় আসেন।

মিরপুর-১১ নম্বরে দোলার বাসার কাছে তিনি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। দোলার বাসায় যাতায়াত ছিল তার। বুধবার সকালে দুজনের একসঙ্গে নাশতা করার কথা ছিল। সকাল ৯টার দিকে তিনি দোলার বাসার সামনে যান। এ সময় দেখেন বাসা থেকে বের হয়ে দোলা রিকশায় করে এক ব্যক্তির সঙ্গে যাচ্ছেন। বাসার পাশে খোঁজ নিয়ে জানতে পারেন, ওই ব্যক্তি দোলার স্বামী। স্বামী-স্ত্রীকে একসঙ্গে এভাবে দেখে ক্ষোভ সৃষ্টি হয় তার। সেখান থেকে নিজের বাসায় ফিরে যান।

দুপুর দেড়টায় গাউস ছুরি নিয়ে দোলার পাঁচতলার বাসায় গিয়ে কলিং বেল চাপেন। ভেতর থেকে এক নারী দরজা খুলে গাউসের হাতে ছুরি দেখে ভয় পেয়ে বের হয়ে আসেন। তখন গাউস বাসায় ঢুকলে ওই নারী বাইরে থেকে দরজা আটকে দিয়ে ৯৯৯-এ কল করে বিষয়টি জানান। এরই মধ্যে ঘরে শুয়ে থাকা দোলার স্বামীকে ছুরিকাঘাতে হত্যা করেন। এরপর দোলাকে একইভাবে খুন করা হয়।

৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আইনশৃঙ্খলা বাহিনী। আটক করেন গাউসকে। প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, গাউসের সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল দোলার। যার জের ধরেই হত্যা করা হয় এই দম্পতিকে। দোলার বিয়ের বিষয়টি জানতেন না গাউস।

পল্লবী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সালেহ মুহম্মদ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রেমের সম্পর্কের জেরে ওই দম্পতিকে হত্যা করা হয়েছে। গ্রেফতার গাউস প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗