ব্রাক্ষণবাড়িয়া  বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

ব্রাক্ষণবাড়িয়া  বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
ব্রাক্ষণবাড়িয়া  বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি : ব্রাক্ষণবাড়িয়া  কসবায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। গতকাল (শনিবার, ২৪ মে) মধ্যরাতে উপজেলার খাদলা সীমান্তের শ্যামনগর এলাকার ভারত অংশে এ ঘটনা ঘটে। আহতরা হলেন— শ্যামপুর এলাকার বাসিন্দা রবিউল ইসলাম (২৮) ও আজাদ হোসেন (২৬)।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১টা ৩০ মিনিটের দিকে শ্যামপুর এলাকার কয়েকজন যুবক বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতের অংশে ঢুকে পড়েন। তবে তারা কেনো সীমান্ত পার হয়েছিল, তা স্পষ্ট জানা যায়নি। এসময় সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে দু’জন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ব্রাক্ষণবাড়িয়া  বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

বিজিবি-৬০ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কেন তারা ভারত অংশে গিয়েছিলেন, সেটি এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেয়া হচ্ছে

 

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ