ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের দিন পুকুরে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের কালীসীমা গ্রামে ঈদের সকালে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে শুভ মিয়া (২০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৭ জুন) সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শুভ মিয়া ওই গ্রামের মধু মিয়ার ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, ঈদের নামাজের প্রস্তুতির অংশ হিসেবে সকালে শুভ তার বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। পুকুরে গলা সমান পানি থাকলেও শুভ হঠাৎ ডুব দিয়ে আর ওপরে ওঠেনি।

বন্ধুরা বিষয়টি বুঝতে পেরে তাকে পানি থেকে উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে পাঠানো হয় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে, যেখানে কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক ডা. শুভ্র রায় জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এই ঘটনায় ঈদের আনন্দ মুহূর্তেই শোকের ছায়ায় পরিণত হয় কালিসীমা গ্রামে। স্থানীয়দের মতে, শুভ একজন ভদ্র ও প্রাণবন্ত তরুণ ছিলেন, তার অকাল মৃত্যুতে এলাকাবাসী গভীরভাবে শোকাহত।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ