ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

লেখক: দেলোয়ার হোসাইন মাহদী
প্রকাশ: ১ বছর আগে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাদির খাঁ (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা ইব্রাহিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাদির খাঁ সদর উপজেলার কালিশীমা গ্রামের মৃত নবাব খাঁ’র ছেলে। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। পরে নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় এবং পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম।