
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের টিকিটের কালোবাজারি করার অভিযোগে তিন জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (৪ নভেম্বর ২০২৫) সকাল ৯টা ১০ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিবি পুলিশের একাধিক সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম অভিযান চালিয়ে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির সময় তিনজনকে হাতেনাতে আটক করে। এ সময় তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ ট্রেনের টিকিট ও টিকিট বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—
১। শুক্কুর মিয়া (৩০), পিতা আকবর মিয়া, মাতা মৃত জহুরা খাতুন, সাং কাজীপাড়া, বর্তমান ঠিকানা উত্তর মৌড়াইল, সদর, ব্রাহ্মণবাড়িয়া।
২। আব্দুল হাকিম (৪৫), পিতা দানু মিয়া, মাতা সাজেদা বেগম, সাং বিয়াল্লিশ্বর, সদর, ব্রাহ্মণবাড়িয়া।
৩। মো. কালু মিয়া (৪০), পিতা মৃত সাচ্চু মিয়া, মাতা কোহিনুর বেগম, সাং সরকারপাড়া, বর্তমান ঠিকানা উত্তর মৌড়াইল, সদর, ব্রাহ্মণবাড়িয়া।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের কর্মকর্তারা জানান, ট্রেনের টিকিট বিক্রিতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সাধারণ যাত্রীরা যাতে হয়রানির শিকার না হন, সে লক্ষ্যে ডিবির অভিযান অব্যাহত থাকবে।
