— বিজ্ঞাপন —

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর পাড়ে বিদেশি পিস্তলসহ গুলি উদ্ধার

বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার শিমরাইলকান্দি প্রথম ব্রিজের নিচে তিতাস নদীর পূর্বপাড়ে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর পাড়ে বিদেশি পিস্তলসহ গুলি উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর পাড়ে বিদেশি পিস্তলসহ গুলি উদ্ধার
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর পাড়ে কচুরিপানার নিচে কাদায় লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুটি গুলি উদ্ধার করেছে এসআরবি-৯। বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার শিমরাইলকান্দি প্রথম ব্রিজের নিচে তিতাস নদীর পূর্বপাড়ে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে ৭.৬৫ মিলিমিটারের একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি লিডবল শর্টগান কার্তুজ ও একটি চায়না রাইফেলের গুলি। এগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। এসআরবি-৯ সূত্রে জানা যায়, নদীর পাড়ের এক জেলের দেওয়া তথ্যের ভিত্তিতে কচুরিপানার নিচে অস্ত্র লুকিয়ে রাখার বিষয়টি জানতে পারে সংস্থাটি। পরে ১৬ সদস্যের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।

এসআরবি-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরনবী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয়ভাবে চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীদের কেউ এসব অস্ত্র সেখানে রেখে যেতে পারে। তিনি আরও বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে এসআরবি-৯-এর অভিযান অব্যাহত রয়েছে।

— বিজ্ঞাপন —
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗