— বিজ্ঞাপন —

ব্রাহ্মণবাড়িয়া সদরের ১১ ইউনিয়নের মধ্যে শ্রেষ্ঠ চেয়ারম্যান কামরুল হাসান

চেয়ারম্যান মো. কামরুল হাসান বলেন, এই স্বীকৃতি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়; এটি মজলিশপুর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী এবং ইউনিয়নবাসীর সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে তিনি কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
15940
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া  সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ১নং মজলিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুল হাসান। স্থানীয় সরকার কাঠামোর গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদের কার্যক্রম, বিশেষ করে গ্রাম আদালত পরিচালনা, সেবা প্রদান, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব কার্যক্রমে ভূমিকার মূল্যায়নের ভিত্তিতে তাকে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে বলে জানা গেছে। 

— বিজ্ঞাপন —

সংশ্লিষ্টদের মতে, ইউনিয়ন পরিষদকে কার্যকর ও জনমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চেয়ারম্যানের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মজলিশপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রমে নাগরিক সেবা সহজীকরণ, বিরোধ নিষ্পত্তি এবং স্থানীয় পর্যায়ে মানুষের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। 

শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বীকৃতি পাওয়ায় মো. কামরুল হাসানকে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এ স্বীকৃতি ভবিষ্যতে ইউনিয়ন পরিষদের জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে উৎসাহ জোগাবে। 

চেয়ারম্যান মো. কামরুল হাসান বলেন, এই স্বীকৃতি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়; এটি মজলিশপুর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী এবং ইউনিয়নবাসীর সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে তিনি কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗